শিরোমণিতে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু।
খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ
খুলনার খানজাহান আলী থানার শিরোমণি গাজীপাড়ায় গতকাল সকালে আসমা(৪০) নামের এক নারী করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছে। অপরদিকে করোনা পজিটিভ আসা গিলাতলার পশ্চিমপাড়ার ইন্তাজ শেখকে দেখাগেল হাটে-বাজারে সাধারণ মানুষের সাথে মিশে স্বাভাবিক কাজকর্ম করতে। নিজেদের দায়িত্ব-জ্ঞানহীনতা এবং সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি না মানায় থানা এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে সংক্রামক করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা।
শিরোমণি গাজীবাড়ীয় কাপড় ব্যবসায়ী মোসা. আসমা বেগম(৪০) গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টায় করোনা উপসর্গ নিয়ে নিজ বাসভবনে মৃত্যু বরণ করেছে এলাকার একাধিক সুত্রে জানাগেছে। পরিবারের দাবী তিনি কাপড়ের ব্যবসা করতে গিয়ে কয়েক লক্ষ টাকা দেনা হয়ে পড়ায় টেনশনে হার্ট এটাকে মারা গেছে কিন্তু এলাকাবাসী বলছে অন্যকথা। তাকে চিকিৎসা দেওয়া গ্রাম্য ডাক্তার শেখ আজিমুদ্দিন বলেন তিনি জ্বর ও শ্বাস কষ্টে ভুগছিলো তাছাড়া তিনি কোন কিছু খেতে পারছিল না। অপরদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে গত ১৮ জুন প্রকাশিত টেস্টের রির্পোটে করেনা পজেটিভ আসা গিলাতলা পশ্চিমপাড়ার ইন্তাজ শেখ(৬৫)কে গতকাল ১৯ জুন শুক্রবার সকালে হাটে-বাজারে সাধারণ মানুষের সাথে মিশে কাজকর্ম করতে দেখেগেছে। ইন্তাজের পারিবার জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে গত ১৪/১৫ দিন আগে ইন্তাজের করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। আজ আপনাদের কাছে শুনছি তিনি করোনাভাইরাসে আক্রান্ত । খানজাহান আলী থানা পুলিশ খবর পেয়ে তাকে হোম কোয়ারেন্টিনে পাঠিয়ে বাড়ীটি লকডাউন করেছে বলে জানা গেছে।
