কলারোয়ায় পুলিশ সদস্য ও ব্যাংকারসহ নতুন করোনা শনাক্ত-২, আক্রান্ত-১৪।

 প্রকাশ: ২০ জুন ২০২০, ০২:২২ পূর্বাহ্ন   |   জাতীয়


মোঃআলামিন হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ


 সাতক্ষীরার কলারোয়ায় এক এএসআই ও এক গ্রামীণ ব্যাংক কর্মকর্তা করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস ও উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান। করোনা পজিটিভ শনাক্ত হওয়া এএসআই আসাবুর রহমান (২৮) কলারোয়া থানা ও শহিদুল ইসলাম (৫২) গ্রামীণ ব্যাংকের কয়লা শাখায় ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। গত ১৬ জুন খোরদো গ্রামীণ ব্যাংক শাখায় কর্মরত আল আমিন হাওলাদারও (২৩) করোনা পজিটিভ হয়েছে। এ নিয়ে গত ৩ দিনে কলারোয়ায় গ্রামীণ ব্যাংকের ২ জন স্টাফ করোনায় পজিটিভ হলেন। জানা গেছে, ব্যাংকার শহিদুল ইসলামে বাড়ি সাতক্ষীরার দেবহাটা উপজেলায়। তিনি বসবাস করেন কলারোয়া সরকারি কলেজের পশ্চিম পার্শ্বের একটি ভাড়া বাড়িতে। তিনি বর্তমানে ওই ভাড়া বাড়িতেই অবস্থান করছেন। এএসআই আসাবুর রহমান সাতক্ষীরায় আইসোলেশনে রয়েছেন। সবমিলিয়ে উপজেলায় ১৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে ২ জন রোগী বলে জানালেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান।

জাতীয় এর আরও খবর: