ছাত্রলীগের পক্ষ থেকে বিনামূল্যে বীজ ও সার পাবে কৃষকেরা।
মোঃ আলমগীর হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি ঃ
বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমাদের কৃষি প্রধান দেশের কৃষকদের জন্য সু সংবাদ আসছে।বাংলাদেশ ছাত্রলীগ এর পক্ষ থেকে দেশের দারিদ্র্য কৃষদেরকে বিনা মূল্যে আমন ধানের বীজ এবং অন্যান্য উপকরণ প্রদান করার পরিকল্পনা হাতে নিয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগের সমাজসেবা সেলের মাধ্যমে এই কার্যক্রমটির উদ্যোগ নেয়া হয়েছে।এ প্রশঙ্গে জানতে চাইলে ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন মোঃ শাহেদ জানান আজ রাজবাড়ীর ৫ কৃষকের মধ্যে বীজ ও সার প্রদানের মধ্য দিয়ে কার্যক্রমের সুচনা হল।বিনামূল্যে সহায়তা প্রাপ্ত কৃষকেরা রাজবাড়ি সদরের চন্দনী,শহীদ ওহাবপুর এবং বসন্তপুর ইউনিয়নের বাসিন্দা।প্রত্যেককে জমির পরিমান অনুযায়ী মোট ৪০ কেজি ধান,৫ কেজি করে টিএসপি,৫ কেজি করে ইউরিয়া, ২ কেজি করে ডিএবি সার প্রদান করা হয়।
তিনি আরো জানান "বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব আল নাহিয়ান খান জয় এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব লেখক ভট্টাচার্যের মাধ্যমে সারাদেশ ব্যপি খুব শিঘ্রই এই কার্যক্রমের নির্দেশনা আসবে।"
উল্লেখ্য যে,এই করোনার মধ্যে বোরো মৌসুমে কৃষকের ধান কেটে মাড়াই সহ সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।রোদ,বৃষ্টি,গ্রীষ্মের তাবদাহ এমনকি রোজার মধ্যেও তাদের এই কার্যক্রম অব্যহত ছিল।যা সারা দেশের মানুষ, এবং বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক, মাননীয় প্রধানমন্ত্রী,জননেত্রী শেখ হাসিনা কর্তৃক প্রশংসিত হয়।মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগের এই ধান কাটা কার্যক্রমের প্রশংসা করেন একাধিকবার যা সংগঠনটির নেতৃবৃন্দের কর্মক্ষমতা হাজার গুনে বাড়িয়ে দিয়েছিল।
তাই ছাত্রলীগের এই কার্যক্রমটিও পূর্বের ন্যায় দেশের কৃষকসহ অন্যদের সাহায্যের একটি পথ হবে এই আশায় খুব দ্রুত এটি কার্যকরের চেষ্টা করা হচ্ছে।
