করোনাকালে ক্লান্তিহীনভাবে মানুষের পাশে কাজ করে যাচ্ছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।

 প্রকাশ: ২০ জুন ২০২০, ০৪:৫৫ অপরাহ্ন   |   জাতীয়


মোঃ আরিফুল ইসলাম খাগড়াছড়ি,মাটিরাঙ্গাঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় করোনাকালেও ক্লান্তহীন কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন। বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস (কোভিড-১৯) যতদিন যাচ্ছে ততই মারাত্মক রূপ নিচ্ছে। বাংলাদেশেও করোনার প্রভাব খুবই ধ্বংসাত্বকভাবে বিরাজমান।



সমগ্র দেশে করোনার ভয়াবহ আতঙ্কের মধ্যে পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গাকে করোনামুক্ত রাখতে মানুষকে সচেতনত করতে দিনরাত অবিরাম ছুটে চলছেন মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান জনাব মো: রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, মাঠ প্রশাসনের নবীন কর্মকর্তা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার ববি, ভাইস চেয়ারম্যান জনাব মো: আনিসুজ্জামান (ডালিম), ভাইস চেয়ারম্যান জনাব হাসিনা বেগম। গোলাবারুদ বিহীন এ যুদ্ধে তারা চারজন ক্লান্তিহীন অবিরাম কাজ করে যাচ্ছেন দেশমাতৃকার সেবায়। প্রত্যন্ত অঞ্চলে অসহায়, কর্মহীন, মধ্যবিত্ত, হতদরিদ্র বা দু:স্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা পৌছেঁ দিচ্ছেন তারা।



আবার যারা বিদেশ ফেরত এবং জেলার বাহির হতে বাড়িতে আসেন তাদের হোম কোয়ারান্টাইন নিশ্চিত করতেও ছুটে যাচ্ছেন তারা। মাটিরাঙ্গা উপজেলা পরিষদের দিক নির্দেশনায় লকডাউনকৃত পরিবারের বাজার সদাইয়ের দায়িত্ব এবং খোঁজ খবর নিচ্ছেন করোনা যোদ্ধা বাংলাদেশ এবং কুইক রেসপন্স টিম। 


মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ রফিকুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান করা হয়েছে এবং যার যার অবস্থান থেকে করোনা পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা সৃষ্টি করতে আহবান করা হয়েছে।



করোনা পরিস্থিতি কে কেন্দ্র করে মাটিরাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আনিসুজ্জামান ডালিম বলেন, 'দেশের এই ক্লান্তি লগ্নে আপনারা যার যার অবস্থান থেকে দেশমাতৃকার পাশে থাকেন।ভয় নয় সতর্কতাই যেন সবার লক্ষ্য হয়।'

জাতীয় এর আরও খবর: