নাটোরের বড়াইগ্রামে যুবকের আত্মহত্যা।
নাটোরের বড়াইগ্রামের নওদা জোয়ারী গ্রামে জুয়েল রানা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ জুয়েল একই গ্রামের দুলাল ওরফে ভোলার ছেলে।
এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্য জমসেদ আলী জানান , করোনার সংকটকালীন সময়ে আয় রোজগার কমে যাওয়ায় মানসিক সমস্যায় ভুগছিলেন জুয়েল। আজ শনিবার সকালে সাংসারিক অশান্তি থেকে সবার অলক্ষে ঘরের ভেতরে গলায় গামছা পেছিয়ে আত্মহত্যা করে সে। পরে বাড়ির লোকজন তাকে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে । বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস ।
