কুড়িগ্রামে কৃষকদের কৃষি বাজার উদ্বোধন।

 প্রকাশ: ২০ জুন ২০২০, ০৯:৩১ অপরাহ্ন   |   জাতীয়


মনোয়ার হোসেন লিটন কুড়িগ্রামঃ

কুড়িগ্রামে কৃষকদের কৃষি বাজার উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম। অতি কষ্টে মাথার ঘাম পায়ে ফেলে যে কৃষক ফসল উৎপাদন করে বিনিময়ে তাদের কপালে হতাশা  ছাড়া আর কিছুই জোটে না।  অন্যদিকে কৃষকরা তাদের উৎপাদিত পন্যর মুল্য না পেলেও   তাদের উৎপাদিত পন্য ভোক্তার কাছে পৌঁছাতে পৌঁছাতে কয়েক গুণ মুল্য বৃদ্ধি পায়।কৃষি পন্যর সিংহ ভাগ অর্থ চলে যায় মধ্যস্থকারিদের হাতে।কৃষকরা যাতে তাদের উৎপাদিত পন্যর সঠিক মুল্য পায় সেজন্য কুড়িগ্রামে কৃষকদের জন্য বাজার উদ্বোধন নবজাগরণে সৃষ্টি হয়েছে।কৃষকরা তাদের উৎপাদিত পন্য সরাসরি বাজারে বিক্রি করতে পারায় নেয্য মুল্য যেমন পেয়ে খুশি হচ্ছে, অপর দিকে তাজা কৃষি পন্য সামগ্রিই  সাশ্রয়ী মুল্যে পেয়ে জনমতে ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। সাপ্তাহে ২ দিন শুক্রবার ও শনিবার বসবে এই বাজার। জেলা প্রশাসক বলেন এই কৃষকরা তাদের উৎপাদিত পন্য ঢাকার হাইকারদের কাছে বিক্রি করতে পারবে। এসময় উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহম্মেদ মন্জুু বলেন কৃষকদের কৃষি বাজার আর সম্প্রসারিত করা হবে। কৃষকদের এই বাজারে পন্য বিক্রি করার জন্য উৎসাহ দেন।অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাকির হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রফ রাজু প্রমুখ।

জাতীয় এর আরও খবর: