কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ।

 প্রকাশ: ২০ জুন ২০২০, ১১:২০ অপরাহ্ন   |   জাতীয়


কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ১০নং দৌলতপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দৌলতখালী গোডাউন বাজারের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ আব্দুল কুদ্দুসের পুকুরে পূর্ব শত্রুতার জের ধরে আজ (২০শে, জুন) শনিবার বিষ প্রয়োগ করে।


তিনি জানান, আমার পুকুরে ১লক্ষ ৬০হাজার পাঙ্গাস মাছের পোনা ছিল। কে/ কারা রাতের আঁধারে আমার পুকুরে বিষ দেওয়ায় প্রায় আমার ৫লক্ষাধিক টাকার ক্ষতি হয়। আমি আমার পুকুরের ব্যয় অনুসারে ব্যাংক থেকে ৩লক্ষ টাকা লোন নিয়েছি। পুকুরে মাছগুলো মারা যাওয়ায় আমি সর্বশান্ত হয়ে গিয়েছি। যে/ যারা আমার পুকুরে বিষ দিয়েছে আমি তাদের বিচার দাবি করছি।


এ ব্যাপারে এলাকাবাসী জানান, কুদ্দুস একজন ভালো মানুষ তার মত ছেলে এলাকাতে আর একটিও নেই। সে এমন ক্ষতির সম্মুখীন হবে আমরা কল্পনাও করতে পারি নাই। বিষয়টি খুব তাড়াতাড়ি তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।


বার্তা প্রেরকঃ ফয়সাল আহমেদ (দৌলতপুর)।

জাতীয় এর আরও খবর: