যোগিপোল ইউনিয়নের চেয়ারম্যান শেখ আনিছুর রহমান তার ভাই জামিলসহ চার জন করোনাভাইরাসে আক্রান্ত, দুই বাড়ী লকডাউন।
খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ
খানজাহানআলীথানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আনিছুর রহমান ও তার ছোট ভাই শেখ জামিল আহম্মদসহ চার জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের দায়িত্বশীল সূত্রে জানাগেছে। পিসিআর ল্যাবে নমুনা দেওয়ার পর টেস্ট রির্পোট দেরীতে পাওয়ায় করোনা পজিটিভে আক্রান্ত ব্যক্তিরা সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে সংক্রামণ ছড়াচ্ছে বলে মনে করেন সাধারণ মানুষ। করোনাভাইরাসে আক্রান্ত চেয়ারম্যান এবং তার ভাইয়ের বাড়ী গতকাল শনিবার থানা পুলিশ লকডাউন করে দিয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে গত ১৩জুন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আনিছুর রহমান ও তার ছোট ভাই শেখ জামিল আহম্মদের করোনাভাইরাস টেস্টের নমুনা দেওয়া হয়। গত ১৯ জুন শুক্রবার তাদের দু’জনের টেস্টের রির্পোটে করোনা পজেটিভ আসে। ইউপি চেয়ারম্যান শেখ আনিছুর রহমান জানান, ৬/৭ দিন আগে তারা দুই ভাই পিসিআর ল্যাবে করোনাভাইরাস টেস্টের জন্য নমুনা দিয়েছি টেস্টের রির্পোট এখন হাতে পাইনি। তিনি ইউনিয়নবাসীসহ সকলের কাছে দোয়া প্রাথনা করে অনাকাংখিত কোন ভূল বা অন্যায় করলে সকলের কাছে ক্ষমা চেয়েছেন। এছাড়াও ফুলবাড়ীগেট এলাকার জাহিদুর রহমান(৪৫) ও জাব্দিপুরের মোশারফ হোসেন(৫১) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। শনিবার বিকালে দিঘলিয়া থানার এসিল্যান্ডের দিপঙ্কার দাসের নেতৃত্বে খানজাহান আলী থানার এস আই লুৎফুল হায়দার, ইবাদুল ইসলাম ও এ এস আই তরিকুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত চেয়ারম্যান শেখ আনিছুর রহমান ও তার ভাই জামিলের বাড়ীতে লাল নিশানা দিয়ে লকডাউন করে দেন।
খানজাহান আলী থানার এক পুলিশ কর্মকর্তার রির্পোট পেতে সময় লাগে ১০দিন, গিলাতলার ইন্তাজ শেখ রির্পোট পায় ১০/১২দিন এর মধ্যে তিনি দোকানদারী, হাটে-বাজারে যাতায়াত সহ সকল কাজকর্ম তিনি মানুষের মাঝে মিশে করেছেন। যোগিপোল ইউনিয়নের চেয়ারম্যান শেখ আনিছুর রহমান করোনাভাইরাসে আক্রান্তের রির্পোট পেয়েছে গতকাল তার আগে তিনি দৌলতপুরের এক নেতার জানাযায় উপস্থিতসহ স্বাভাবিক কাজকর্ম করেছেন। তেলিগাতীর যুথি নামের ৮ বছরের এক মেয়ের নমুনা দেওয়া হয়েছে ১০ জুন সে গতকাল পর্যন্ত রির্পোট পাইনি বলে তার স্বজনরা জানিয়েছেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষার নমুনা দিয়ে তার রির্পোট থেকে দেরী হওয়ায় আক্রান্তরা রির্পোট পাওয়ার আগেই মানুষের মাঝে মিশে গিয়ে ব্যাপকভাবে সংক্রামক ছড়াচ্ছে। আক্রান্ত ব্যাক্তিদের অনেকে রির্পোট পেতে ৬ থেকে ১২ দিন পর্যন্ত সময় লাগছে। এরই মধ্যে তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, হাটে-বাজারে যাতায়াত সহ মানুষের মধ্যে মিশে গিয়ে স্বাভাবিক কাজ কর্মকরছে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে টেস্ট রির্পোটে আটরা গিলাতলা ইউনয়নের মোট ৫জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী ছিল।
