কুয়েট কর্মচারী আলামিনের পিতার ইন্তেকাল ।

 প্রকাশ: ২১ জুন ২০২০, ০১:৫২ পূর্বাহ্ন   |   জাতীয়


খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ  


কুয়েটের কম্পট্রোলার শাখার হিসাব সহকারী মো. আলামিনের পিতা ও কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান মানিকের শশুর জামাল মাতুব্বর(৬০) গতকাল দুপুর সাড়ে ১২টায় সেনপাড়াস্থ নিজ বাসভবনে হৃদযন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন(ইন্নানিল্লাহি রাজিউন)। তিনি  ১ছেলে ও  মেয়ে সহ অসংখ্যগুনোগ্রাহী রেখেগেছেন। মাগরিববাদ সেনপাড়া দাউদের মাঠে প্রথম জানাযা এবং মানিকতলায় দ্বিতীয় জানাযা শেষে  মহেশ্বরপাশা কবরস্থানে তাকে দাফন করা হয়। জামাল মাতুব্বরের মৃত্যুতে গভীর শোক ও শোক সপ্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ মো. সাহাবুদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুল, খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম, অলিয়ার রহমান রাজু, কুয়েট কর্মচারী সমিতির সভাপতি মামুনুর রশিদ জুয়েল, সাধারণ সম্পাদক মো. ইমরুল ইসলামসহ কর্মচারী সমিতির সকল নেতৃবৃন্দ।

জাতীয় এর আরও খবর: