মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল।

 প্রকাশ: ২১ জুন ২০২০, ১০:৫৬ পূর্বাহ্ন   |   জাতীয়


এম আব্দুল করিম সিলেট জেলা প্রতিনিধিঃ


আধ্যান্তিক নগরী সিলেটের মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশন এর জননন্দিত সাবেক মেয়র মরহুম আলহাজ্ব বদর উদ্দিন আহমদ কামরানের বিদেহী আত্মার  মাগফিরাত কামনা করে গত ১৯ জুন (শুক্রবার) পবিত্র আসরের নামাজ এর পর সিলেট মহানগরীর ১৯ নং ওয়ার্ডের রায় নগর এলাকায় সিলেট মহানগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও তরুণ সমাজ সেবক মোঃ জমশেদ সিরাজ এর বাসায় নিরাপদ দূরত্ব বজায় রেখে ১৮ ও ১৯ নং ওয়ার্ড কৃষক লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।



উক্ত মাহফিলে মরহুম আলহাজ্ব বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পাশাপাশি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর এই পরিস্থিতিতে বাংলাদেশ সহ বিশ্বের সকল মানুষের জন্যে মহান আল্লাহ তায়ালা'র নিকট ক্ষমা প্রার্থনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জাতীয় এর আরও খবর: