গোপালগঞ্জ গোপীনাথপুর হাঁসপাতাল স্ট্যান্ডে প্রাইভেটকার ও কার্গো সার্ভিস মুখোমুখি সংঘর্ষে আহত ৩জন।

 প্রকাশ: ২১ জুন ২০২০, ০৭:২২ অপরাহ্ন   |   জাতীয়


গোপালগঞ্জ স্টাফ রিপোর্টারঃ

ঢাকা টু খুলনা হাইওয়ে রাস্তায় সড়ক দুর্ঘটনা প্রতিদিনের ঘটনা।আজকে সকাল আনুমানিক ১১টায় সময় গোপীনাথপুর হাঁসপাতালে স্ট্যান্ডে প্রাইভেটকার ও কার্গো সার্ভিস সংঘর্ষে প্রাইভেটে থাকা ৪জন জন যাত্রীর ভিতরে ড্রাইভার মারাত্নাক জখম হয়। প্রাইভেট কারে থাকা বাকি ২জন যাত্রী ও আহত হয়েছেন এবং বাকি একজনের কোন ক্ষয়-ক্ষতি হয়নি।এবং প্রাইভেটকারের সামনে পুরো অংশটা ভেঙ্গে চুরমান হয়ে গেছে।এদিকে কার্গো সার্ভিসের গাড়ির কোন যাত্রীর ক্ষয়-ক্ষতি হয়নি এবং গাড়ির ও কোন সমস্যা হয়নি।দুর্ঘটনার সাথে সাথে খরবটা জেনে সাথে সাথে গোপালগঞ্জ হাইওয়ে পুলিশ এসে যাত্রীদের কে গোপালগঞ্জ সদর হাঁসপাতালে পাঠিয়ে দিয়েছেন।

এলাকাবাসির ভাষ্যমতে প্রাইভেটকারে থাকা ড্রাইভারের বাঁচার আশঙ্কা কম।

জাতীয় এর আরও খবর: