সাতক্ষীরা শ্যামনগরে বিএনপির ত্রানবহরে হামলা, গাড়ি ভাংচুর, আহত ১২।

 প্রকাশ: ২১ জুন ২০২০, ১০:২৮ অপরাহ্ন   |   জাতীয়


মোঃ আলামিন হোসেন সাতক্ষীরা জেলা  প্রতিনিধি :


সাতক্ষীরা শ্যামনগরের কাশিমারীতে আমপানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়েছে। বাধা দিতে গিয়ে ছাত্রলীগ ও যুবলীগের সদস্যদের হামলায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে শ্যামনগর কাশিমারী সড়কের চুনা ব্রীজের কাছে। তাদের ওপর অতর্কিতে লাটিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে দুই দফায় আঘাত করা হয়। নেতৃত্ব দেয় স্থানীয় ছাত্রলীগ নেতা রাজিব।

জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী তাত্ক্ষণিক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, তার নেতৃত্বে ত্রান সামগ্রী নিয়ে সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী, পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান, বিএনপি নেতা আবু জাহিদ ডাবলু, সোহেল আহমেদ মানিক, আসাদুল, কাদির, স্বপন, সৈয়দ আহমেদ রিপন, আনারুল ইসলাম, হাফিজুর রহমান মুকুল এবং শ্যামনগর উপজেলা বিএনপির সম্পাদক সোলায়মান সহ বেশ কয়েকজন নেতাকর্মী মোটরসাইকেল ও প্রাইভেটকারে ত্রান দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় ছাত্রলীগ নেতা রাজীব ও যুবলীগ নেতারা মিলে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটায়। এতে কমপক্ষে ১২ জন আহত হন। তিনি জানান, আমরা এর প্রতিবাদ করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে(ওসি) জানালে তিনি বলেন,‘ত্রান দিতে এসেছেন, অনুমতি নিয়েছেন।

ত্রান দিতে না পেরে আহত নেতাকর্মীদের নিয়ে সাতক্ষীরায় ফিরে এসে সৈয়দ ইফতেখার আলী তাত্ক্ষণিক প্রেস ব্রিফিংয়ে এর নিন্দা ও প্রতিবাদ জানান। একইসাথে তিনি দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও গ্রেফতারের দাবি জানান।

জাতীয় এর আরও খবর: