কৃষকদের সার্বিক সহযোগিতা করেছে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প।

 প্রকাশ: ২১ জুন ২০২০, ১০:৪২ অপরাহ্ন   |   জাতীয়


মোঃ আরিফুল ইসলাম খাগড়াছড়ি,মাটিরাঙ্গাঃ


  মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (৩য় পর্যায় )। ড্যানিডা সহায়তায় পার্বত্য অঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পটি ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে কৃষকদের গবাদিপশু এবং মৎস্য চাষ,ধান,শাকসবজি চাষে সার্বিক সহায়তা করে যাচ্ছে।


আজ রবিবার সকাল ১০ ঘটিকায় সময় বেলছড়ি ভাইস চেয়ারম্যান পাড়া কৃষক স্কুল মাঠে কৃষক সহায়ক মোঃ আব্দুল মতিনের সহযোগিতায় কৃষকদের ফসলের রেনু মিলন পদ্ধতি শেখানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কৃষক স্কুল মাঠের সভাপতি মোঃ ফিরোজ মেম্বার এবং সদস্য হোসেনয়ার বেগম ও এলাকায় সকল কৃষকরা।


এলাকার চাষিরা জানান, কৃষক মাঠ স্কুলের পূর্বের কৃষি ফলনের চাইতে এবারের ফসল ফলন তুলনামূলক অনেক ভালো হয়েছে। তারা আরো বলেন এই প্রকল্প কার্যক্রম যেন ভবিষ্যতেও চলাচল থাকে।

জাতীয় এর আরও খবর: