ঝিকরগাছার খাদ্য গুদামে বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করলেন-এমপি নাসির উদ্দিন।
আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধানঃ
যশোরের ঝিকরগাছা উপজেলায় খাদ্য গুদামে এল এস ডি কতৃক আয়োজিত, ২০২০ মৌসুমের অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন, যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন। এসময় তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরাত্ব বজায় রেখে এবং আমার এলাকার, অসহায় মানুষ যেন আপনাদের সব অফিসারের ব্যবহারে সন্তুষ্ট থাকে, সেই দিকে লক্ষ্য রেখে আপনারা আপনাদের কার্যক্রম পরিচালনা করবেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার, ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা লুবনা তাক্ষী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পলাশ, মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার সন্দীপ কুমার দাশ, উপজেলা খাদ্য গুদাম (এল এস ডি) অফিসার প্রবোধ কুমার পাল।
