লালপুরে ডাঃ রকিব খানের হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন।

 প্রকাশ: ২২ জুন ২০২০, ১২:৩৮ পূর্বাহ্ন   |   জাতীয়


লালপুর (নাটোর) প্রতিনিধি:  

বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডাঃ মো: আব্দুর রকিব খান এর হত্যার বিচারের দাবীতে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারগণ মানববন্ধন পালন করেন।

হাসপাতাল সূত্রে জানাযায়, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাট ম্যার্টস্ এর অধ্যক্ষ  ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন এর আজীবন সদস্য ডাঃ মো: আব্দুর রকিব খান এর হত্যাকারীদের দূতবিচার ট্রাইবুনালে বিচারের দাবীতে রবিবার (২১জুন) দুপুরে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারগণ মানববন্ধন পালন করেন। এসময় ডাঃ মো: আব্দুর রকিব খান এর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আমিনুল ইসলাম, আবাসিক মেডিক্যাল অফিসার ডা: আব্দুর রাজ্জাক সহ হাসপাতালের ডাক্তারগণ এসময় উপস্থিত ছিলেন ।  

###

মোঃ মাজহারুল ইসলাম

লালপুর নাটোর

০১৭১২৪০১৭৮১

২১/০৬/২০২০

জাতীয় এর আরও খবর: