শার্শা উপজেলায় নতুন করে মহামারী করোনায় আক্রান্ত আরও ৪ জন।

 প্রকাশ: ২২ জুন ২০২০, ০১:৫৬ পূর্বাহ্ন   |   জাতীয়


মনা বেনাপোল (যশোর )

প্রতিনিধিঃ

যশোর শার্শা উপজেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন।     এনিয়ে  করোনা ভাইরাসে মোট আক্রান্ত সংখ্যা  ৩৪ সে দাঁড়ালো         


রবিবার (২১ জুন) শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।


আক্রান্তরা হলেন, বেনাপোল পৌরসভা ভবন এলাকার সুমন, বড় আঁচড়া এলাকার জীবন কুমার ও বেনাপোল দূর্গাপুর গ্রামের ফারুক হাসান এবং শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী নার্স।


শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী তরঙ্গ নিউজকে জানান, নতুন করে নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। এতে তাদের ৪ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে।। তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তাদের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।


তিনি আরো বলেন, উপজেলায় এই নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪ জন। এর মধ্যে ১৭ জন সুস্থ হয়েছেন। বাকিরা বাড়িতে ও হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছে।

জাতীয় এর আরও খবর: