যশোর-২ সংসদ সদস্য নাসির উদ্দিনের নামে হেয় প্রতিপন্ন করে সংবাদ প্রকাশের নিন্দা জানিয়েছেন ঝিকরগাছা ছাত্রলীগ
আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধানঃ
যশোর ২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) ডাঃ মোঃ নাসির উদ্দিনের নাম ব্যবহার করে যশোর একটা পত্রিকা একটি সংবাদ প্রকাশ করেছে। পত্রিকা হেডলাইনটি ( যশোর এমপি নাসির উদ্দিনের এপিএস আটক)
পত্রিকায় এপিএস এর নাম উল্লেখ করা হয়েছে রাজীব হাসান রাজু। কিন্তু যশোর ২ আসনের এমপির রাজীব হাসান রাজু নামে কোন এপিএস নাই ।
অনুসন্ধান করে জানা গেছে এমপি নাছির উদ্দিনের ব্যক্তিগত সহকারী এহেসানুল হক।
পত্রিকায় সংবাদ প্রকাশের পর ঝিকরগাছা- চৌগাছা উপজেলায় রাজনীতি তে বিরূপ প্রভাব পড়েছে।
ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি জানান, এমপি নাছির উদ্দিন কে অহেতুক হেয় প্রতিপন্ন করতে একটি মহল ষড়যন্ত্র করছে।
তিনি আরো জানান, দৈনিক স্পন্দন যদি ভুল সংশোধন করে যদি বিবৃতি না দেয় তাহলে ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
