ভারতীয় বিএসএফ'র নির্যাতনে আহত এক যুবককে উদ্ধার করেছে বিজিবি।

 প্রকাশ: ২২ জুন ২০২০, ১০:৫০ পূর্বাহ্ন   |   জাতীয়


মনা বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

শার্শার সীমান্তবর্তী পুটখালি গ্রামে ইছামতি নদীর ধার থেকে রাজু (২৪) নামে এক বাংলাদেশী যুবককে আহত অবস্থায় উদ্ধার করেছে পুটখালি বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ক্যাম্পের সদস্যরা। আহত রাজু শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের গোড়পারা গ্রামের আব্দুর রহিমের পুত্র।


রবিবার (২১ জুন) দুপুরে এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে বিজিবি'র একটি টহল দল আহত ঐ যুবককে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাকে চিকিৎসাসেবার ব্যবস্থা করে।


পুটখালি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার জাকির হোসেন জানান, এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে ইছামতি নদীর ধার থেকে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাসপোর্ট-ভিসা ছাড়াই অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ভারতীয় বিএসএফ জোয়ানরা তাকে আটক করে এবং নির্যাতন করে ইছামতি নদীর ধারে ফেলে রেখে চলে যায়। ভারত হতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

জাতীয় এর আরও খবর: