ঝিনাইদহে জোর পুর্বক কিস্তি আদায় ম্যানেজার কে ১০ হাজার টাকা জরিমানা।
খোন্দকার আব্দুল্লাহ বাশার, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহে জোরপূর্বক ঋণের কিস্তি আদায় করার অভিযোগে সিএসএস (খ্রীস্টান সার্ভিস সোসাইটি) নামের একটি এনজিও’র ম্যানেজার মৃনাল বিশ্বাসকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেল ৩ টার দিকে জেলা শহরের পাগলাকানাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: কামরুজ্জামান ও এসএম রকিবুল হাসান যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
