খানজাহান আলী থানা লকডাউন ৩০০ গজ দূরে শিরোমণি বাজারে ঝুঁকিপূর্ণ অবস্থা চলছে বেচাকিনা ।
খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ
খুলনা মহানগরীর খানজাহানআলী থানার গুরিত্বপূর্ন শিরোমনি ঐতিহ্যবাহী কেডিএ বাজারে চলছে সামাজিক দূরত্ব বজায় না রেখেই বেচাকিনা। এ বাজার টির চারপাশে রয়েছে জাহানাবাদ সেনানিবাস, খুলনা জেলা পুলিশ লাইন, আর্মড পুলিশ ব্যটালিয়ান,পুলিশ ট্রনিং সেন্টার,আর আর এফ পুলিশ ফোর্স বাজারের মাত্র ৩শত জগ দূরে খানজাহান আলী থানা, এই বাজারের সন্নিকটে রয়েছে বিসিক শিল্পনগরী। তাহাছাড়া আশপাশে ঘনবসতী পূর্ন আবাসিক এলাকা। ইতিমধ্যই বৈষয়িক মহামারী করোনা ভাইরাসের কারনে এলাকায় বেশকয়েক জন ব্যক্তি আক্রান্ত হয়েছে। এমন কি বাজার সন্নিকটে খানজাহানআলী থানার এস আই রোকোনুজ্জামান আক্রান্ত হওয়ায় থানা লকডাউন করেছে প্রশাসন। থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এই থানা এলাকার মানুষ কে সুরক্ষা দেওয়ার নিরান্তর চেষ্টা করছেন। তারপর ও শিরোমনি বাজারে আজ ২২ জুন সকাল বেলা মানুষের এ যেন মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার কি নিরান্ত চেষ্টা। এলাকার সচেতন মহল মনে করেন প্রশাসনের কঠোর হস্তক্ষেপ পারে করোনা ভাইরাসের ভয়াল করাল গ্রাসথেকে মানুষকে সুরক্ষা দিতে।
