করোনায় প্রাদুর্ভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মাটিরাঙ্গা উপজেলার অবিরাম কাজ করে যাচ্ছেন করোনা যোদ্ধা বাংলাদেশ।
মোঃ আরিফুল ইসলাম
খাগড়াছড়ি,মাটিরাঙ্গা।
বিশ্ব জুড়ে মহামারি করোনা প্রাদুর্ভাবে দিশেহারা পুরো বিশ্ব। দেশে প্রতিদিন নতুন রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হচ্ছে। মহামারী করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে সরকারের যেন প্রচেষ্ঠার কোন কমতি নেই। এ ভাইরাস সংক্রমনের শুরু থেকেই মাটিরাঙ্গাকে করোনামুক্ত রাখতে ক্লান্তিহীন ভাবে কাজ করে যাচ্ছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের পাশাপাশি নিজেদের উদ্যোগে করোনা যুদ্ধে নেমেছে মাটিরাঙ্গার সুশীল সমাজের প্রতিনিধিরা। করোনা সংক্রমনের শুরু থেকেই জনসচেতনতা সৃষ্টিসহ করোনা সংক্রমন প্রতিরোধে মাঠে নামে তারা ১৪ জন। তাদের কার্যক্রম এগিয়ে নিতে গড়ে তোলে ‘করোনা যোদ্ধা বাংলাদেশ’ নামক স্বেচ্ছাসেবী সংগঠন। মাটিরাঙ্গাকে করোনা সংক্রমন মুক্ত করতে ১৪ তরুনের নিরলস প্রচেষ্টা চলছেই অবিরাম।
শুধুমাত্র জনসচেতনতাই নয়, সাধারন মানুষকে সুরক্ষা দিতে মসজিদ,হাসপাতাল,ব্যাংক,বিভিন্ন অফিস ও যানবাহনে জীবানু নাশক স্প্রে ছিটানো কার্যক্রম চলমান রাখছে তারা, করোনা সংক্রমন প্রতিরোধে সামজিক দুরত্ব নিশ্চিত ও দুর্গম জনপদে হোম কোয়ারেন্টিন নিশ্চিতসহ সেবামুলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে ‘করোনা যোদ্ধা বাংলাদেশ’ নামে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
নিজেদের জীবনের নিরাপত্তার কথা না ভেবে
‘চলো এগিয়ে যাই’ এ স্লোগানকে সামনে রেখে রোদ-বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন সেবামুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন হাট-বাজারে মাইকিং ও করেন তারা। এছাড়াও বিভিন্ন জনপদে নিজেদের টাকায় সবজি ক্রয় করে বিতরণ করেছে করোনার প্রভাবে কর্মহীন মানুষের মাঝে। মাটিরাঙ্গার পাহাড়ের বাঁকে বাঁকে এবং অতি দুর্গম স্থানে চলছে তাদের এ কার্যক্রম।আজ সোমবার অযোধ্যা থেকে দুর্গম এলাকা ধলিয়া ও সাদিয়া বাড়িতে জনসচেতনতা বৃদ্ধিতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতা মুলক মাইকিং করছেন করোনা যোদ্ধা বাংলাদেশ।
করোনা যুদ্ধে নিজেদেরকে উৎস্বর্গ করার কথা জানিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনটির প্রধান সমন্বয়ক মোঃ আরিফুল ইসলাম বলেন,
আমরা ১৯৭১’র যুদ্ধ দেখিনি। করোনা যুদ্ধেকে মোকাবিলা করে ১৯৭১’র মতো জয়ী হয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। জাতির এ দূর্দিনে এমন একটা স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করতে পেরে নিজেকে গর্ভিত মনে করছি।
মাটিরাঙ্গায় ‘করোনা যোদ্ধা বাংলাদেশের’ তত্বাবধায়ক ও গোমতি বিকে উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম জানান, করোনা ভাইরাস দেশে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। একটি অদৃশ্য শত্রুর সঙ্গে আমরা যুদ্ধ শুরু করছি। স্বপ্রণোদিত হয়েই আমরা অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধে নেমেছি। দেশের মানুষদেরকে বাঁচাতে আমাদের এ লড়াই চলবে। সকলকে আরো বেশি সচেতন হতে হবে মন্তব্য করে তিনি বলেন, মুলত সচেতনাই রুখতে পারে করোনা ভাইরাস।
তাদের এ ছুটে চলাকে মানবিক লড়াই মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন,
সততা, নিষ্ঠা আর দেশপ্রেম থেকেই তাদের এ লড়াই জন্ম নিয়েছে। তাদের এ মানবিক লড়াইয়ের প্রশংসা করে তাদের পাশে থাকার প্রত্যয়ের কথাও জানান তিনি।
