এমপি নাসিরের বিরুদ্ধে "স্পন্দন পত্রিকা" মিথ্যা নিউজ প্রকাশে ঝিকরগাছা বাসীর মাঝে ক্ষোপ প্রকাশ।
আব্দুল জব্বার, জেলা ব্যুরো প্রধান।
যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডাঃ মোঃ নাসির উদ্দিনের ব্যক্তিগত সহকারী এহেসানুল হকের পরিবর্তে বিভিন্ন মামলার আসামী রাজীব হাসান রাজুকে মিথ্যাভাবে নাসির উদ্দিনের ব্যক্তিগত সহকারী দেখিয়ে একটি স্থানীয় দৈনিক পত্রিকা ও কয়েকটি অনলাইন ভার্সনে (যশোরে এমপি নাসির উদ্দিনের এপিএস আটক) শিরোনামে সংবাদ প্রকাশের জেরে চৌগাছা এবং ঝিকরগাছার রাজনৈতিক মহল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচোনার ঝড় বইছে।
তথ্য অনুসন্ধানে যানা যায়, যশোরের স্থানীয় দৈনিক স্পন্দন পত্রিকার অনলাইন ভার্সনে (যশোরে এমপি নাসির উদ্দিনের এপিএস আটক) শিরোনামে যে সংবাদ পরিবেশন করা হয় তাতে উল্লেখিত ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ এবং পুলিশ সুপারের বক্তব্য ভিন্ন। থানার অফিসার ইনচার্জের দেওয়া বক্তব্যে তিনি বলেছেন রাজুকে আটক করা হয়েছে এবং পুলিশ সুপারের দেওয়া বক্তব্যে তিনি বলেছেন রাজু আত্মসমর্পন করেছেন।
প্রতিষ্ঠিত দৈনিকের এমন কর্মকান্ডে স্থম্ভিত সমস্ত ঝিকরগাছা ও চৌগাছাবাসী। সাধারণ জনগণের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা জানান, বর্তমান এমপি ডাঃ মোঃ নাসির উদ্দিন অত্যন্ত ভালো মানুষ।
তিনি এমন কোন দুর্নীতিবাজকে তাঁর এপি এস নিয়োগ করেছেন বলে আমরা বিশ্বাস করিনা। এ গুলো একজন ভালো মানুষকে ফাঁসানোর চেষ্টা। আমরা এই করোনার মাঝে সরকারের দেওয়া সকল সহায়তা পেয়েছি যা অন্য কোনো এমপি থাকলে পাওয়া সম্ভব হতো বলে আমরা মনে করিনা। স্যার এগিয়ে যাক, আমরা সব সময় স্যারের পাশে আছি। এ
বিষয়ে ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম বলেন, শাক দিয়ে মাছ ঢাকা যায়না" জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নাসির উদ্দিনের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র শক্ত হাতে আমরা ঝিকরগাছাবাসী প্রতিহত করবো।
ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা বলেন, রাজুর সাথে আমাদের ঝিকরগাছা আওয়ামী পরিবারের কোনো সম্পর্ক নেই। আমাদের এমপি মহোদয় কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি আর কখনো করবেন না। ডাঃ নাসির উদ্দিনের জনপ্রিয়তায় ইর্ষাণ্বিত হয়ে একটি কুচক্রিমহল এমন কর্মকান্ড ঘটিয়েছে ।
মিথ্যা তথ্য দিয়ে কাউকে সীমিত সময়ের জন্য হেওপ্রতিপন্ন করা গেলেও তার স্থায়িত্ব বেশি সময় থাকেনা। এসকল মিথ্যা ও ভিত্তীহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রয়োজনে কঠোর অবস্থানে যাবো আমরা। ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ এহসানুল হাবিব শিপলু বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের মাঝেও একটি কুচক্রি মহল আমাদের এমপি মহোদয়কে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছে। এমপি মহোদয়ের জনপ্রিয়তা এবং করোনাকালীন সময়ে তিনি যেভাবে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন তা অনেকের সহ্য হচ্ছেনা। দৈনিক স্পন্দন যদি ভুল সংশোধন করে বিবৃতি না দেয় তাহলে ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
