রাজৈর থানায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু ।
রাজৈর থানা প্রতিনিধি
মোহাম্মদ রিয়াজ।
মাদারীপুর জেলার রাজৈর থানা করোনা উপসর্গ নিয়ে আজকে একজনের মৃত্যু হয়েছে।
বাজিতপুর ইউনিয়নের সুতারকান্দি নিবাসী মোঃ জুলফিকার ফকির আজ সকাল আটটায় দিকে মাদারীপুর নিজ বাসভবন মৃত্যুবরণ করেন।
পরে জানা যায় তাহার আরো ৪-৫ দিন আগে থেকে হালকা ঠান্ডা জ্বর ছিল।
খবর জানার পর মাদারীপুর মেয়র এর মাধ্যমে মাদারীপুরের প্রশাসনের
হস্তক্ষেপে তাহার গ্রামের বাড়ি।
সুতারকান্দি তার মরদেহ বেলা দুইটায় নিজ বাড়িতে পৌঁছায়।
সম্পূর্ণ প্রশাসনের নিজ দায়িত্বে মরদেহ দাফন সম্পন্ন করা হয়।
এখন সুতারকান্দি গ্রামের মূল রাস্তা যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত রাস্তাঘাট বন্ধ থাকবে।
