তিস্তার ভাঙ্গনে অসহায় দক্ষিণ চর হোকডাঙ্গার মানুষ গুলো। একেএম মেহেদি হাসান সরকার।

 প্রকাশ: ২২ জুন ২০২০, ১১:৪৩ অপরাহ্ন   |   জাতীয়


কুড়িগ্রাম জেলা,

উলিপুর উপজেলা, 

থেতরাই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মানুষ গুলো খুব খারাপ অবস্থায় ও ভয়াবহ বিপর্যয়ে দিন কাটাচ্ছে।


প্রতি বছর প্রায় ৫০-১০০ একর আবাদি জমি ও অসহায় দরিদ্র মানুষদের বাড়ি ভিটে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

তাদের পরবর্তী আশ্রয় নেবার মতো জায়গা টুকুও নেই।


ঘরবাড়ি জায়গা হারা এসব মানুষ গুলো আত্ম চিৎকার দিয়ে কাঁদছে।

কয়েক দিন থেকে নদীর পানি দ্রুত গতিতে বাড়তেছে।

একদিকে কোভিট ১৯ এর কারনে যখন সব কাজ কর্ম বন্ধ,অন্য দিকে  তিস্তার সর্বগ্রাসী ছোবলে দিশেহারা এই এলাকার মানুষ জন।


৮নং ওয়ার্ডের অসহায় দরিদ্র মানুষ ঘর বাড়ি ভিটে মাটি হারিয়ে  বলছেন, 

আমরা আমাদের গ্রামকে আগের মতো দেখতে চাই এবং আমরা বাঁচতে চাই।

জাতীয় এর আরও খবর: