এমপি আব্দুস শহীদের রোগ মুক্তির জন্য আদমপুর ইউপি ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের দোয়া মাহফিল।
জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টারঃ
আদমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও কমলগঞ্জ উপজেলা যুবলীগের সংগ্রামী আহ্বায়ক জনাব মোঃ জুয়েল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইমাম হোসেন সোহেল
কমলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জনাব সায়েক আহমদ ভাই
কমলগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য নুরুল ইসলাম ইলিয়াস ভাই সহ স্হানীয় আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
