কাশিয়ানীতে সরকারি আইন অমান্য করায় ১জনকে অর্থদন্ড।

 প্রকাশ: ২৩ জুন ২০২০, ১২:১২ পূর্বাহ্ন   |   জাতীয়


গোপালগঞ্জ স্টাফ রিপোর্টারঃ


দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানো ও স্বাস্থ্যব্যবস্থা স্বাভাবিক রাখতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বর্তমান করোনা পরিস্থিতিতে সরকারি আদেশ অমান্য করে মাস্ক না পড়ায় গোপালগঞ্জের কাশিয়ানী সদর, বেলতলা, কাঠাম দরবস্ত নতুন বাজার, ব্যাসপুর, ধানজাইল, নড়াইল সহ অভিযান চালিয়ে ১ জনকে পাঁচশত টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুল ইসলাম এর নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতিকুল ইসলাম বলেন, করোনা প্রতিরোধে সর্বসাধারণের জন্য মাস্ক ব্যবহারে সরকারের নির্দেশনা রয়েছে। কিন্তু এ নির্দেশনা মানছেন না অনেকেই। তাই করোনা সংক্রমণ রোধে জনসাধারণকে আবশ্যিক ভাবে মাক্স ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে অভিযানে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

জাতীয় এর আরও খবর: