কোটচাঁদপুরে মাদক সেবনের দায়ে ৩ যুবককে ভ্রাম্যমান আদালতের জরিমানা ও কারাদন্ড।

 প্রকাশ: ২৩ জুন ২০২০, ০১:৩৮ পূর্বাহ্ন   |   জাতীয়


মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ


ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদক সেবনের দায়ে ৩ যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । রবিবার (২১জুন) সন্ধায় এ রায় প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা।

দন্ডপ্রাপ্তরা হলেন পৌর শহরের পোষ্ট অফিস পাড়ার মোঃ জাবেদ আলীর ছেলে ইমরান (১৮), একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে সুমন (২৫) ও বিহারীর পাড়ার আমজাদ হোসেনের ছেলে ইশতিয়াক মোহাম্মদ (২২)।


এর আগে পৌর শহরের হলপাড়ার একটি বাগান থেকে মাদক সেবনের দায়ে তাদেরকে আটক করে কোটচাঁদপুর পৌর ফাঁড়ী ইনচার্জ ইন্সপেক্টর আক্তারুজ্জামান লিটন ও এস.আই আব্দুস সাত্তারসহ সঙ্গীয় ফোর্স।

জাতীয় এর আরও খবর: