কোটচাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২০ অনুষ্ঠিত।

 প্রকাশ: ২৩ জুন ২০২০, ০১:৪১ পূর্বাহ্ন   |   জাতীয়


মোঃ শহিদুল ইসলাম , কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ



গাছ লাগান পরিবেশ  বাঁচান এই শ্লোগান কে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কোটচাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে।


আজ ২২ শে জুন ২০২০. কোটচাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় নির্দেশনায় ঝিনাইদহের কোটচাঁদপুর মেইন বাসষ্টান্ড সংলগ্ন একটি উর্বর চাষাবাদ জমিতে ফলজ, ঔষধু  চারা রোপণ করা হয়। এ সময় উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পৌর-স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ জাহিদ হোসেন , পৌর-স্বেচ্ছাসেবকলীগের সদস্য মোঃ রাজিব আহমেদ, মোঃ রুস্তম আলী, মোঃ জুয়েল, মোঃ রাজু সহ আরো অনেকে।


পরবর্তিতে কিছুদিন পর বড় পরিসরে বৃক্ষ রোপন কর্মসূচী গ্রহন করা হবে বলে মন্তব্য করা হয়

জাতীয় এর আরও খবর: