রাজশাহীতে র্যাবের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
লিয়াকত হোসেন রাজশাহীঃ
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক গত ২৪ জুন ২০২০ তারিখ সন্ধ্যা ০৭.০০ ঘটিকায় রাজশাহী মহানগর রাজপাড়া থানাধীন ভাটাপাড়া এলাকায় অপারেশন পরিচালনা করে।
অভিযানে, ৪৯৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ সম্রাট (১৯) কে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী মোঃ সম্রাট রাজশাহী মহানগর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারখুটা নতুনপাড়া এলাকার মোঃ নজরুল শেখ এর ছেলে।
ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
