লোহাগড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান করোনায় আক্রান্ত।

 প্রকাশ: ২৫ জুন ২০২০, ০৯:৫৫ অপরাহ্ন   |   জাতীয়


সাইফুল ইসলাম,, ষ্টাফ রিপোর্টারঃ-

নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন (ইতি) মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।


শারীরিক অসুস্থতা ও জ্বর জ্বর অনুভাব হওয়ায় তার নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়।বৃহস্পতিবার তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি তার নিজ বাসায় আইসোলেশনে আছেন এবং শারীরিকভাবে সুস্থ আসেন। 


লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বি.এম কামাল হোসেন বলেন,' নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা ও তার ছোট ভাই মুরসালিন মর্তুজা করোনায় আক্রান্ত। আমার সহযোদ্ধা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন (ইতি) করোনায় আক্রান্ত। আমি এদেরসহ দেশ ও দেশের বাইরে  করোনায় আক্রান্তদের সুস্থতা কামনা করছি।

জাতীয় এর আরও খবর: