খানজাহান আলী থানা প্রেস ক্লাবের সহ-সভাপতির খালুর সুস্থতায় দোয়া ।

 প্রকাশ: ২৫ জুন ২০২০, ১০:১৬ অপরাহ্ন   |   জাতীয়


 খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলাম:  


খানজাহান আলী থানা প্রেস ক্লাবের সভাপতি(ভারপ্রাপ্ত) ও দৈনিক সময়ের খবরের খানজাহান আলী থানা প্রতিনিধি মোশারফ হোসেন হাওলাদারের খালু, জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্য সেকেন্দার মন্ডলের পিতা ও খানাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য আলামিন মন্ডলের পিতা কুয়েটের অবসরপ্রাপ্ত কর্মচারী আ. ওহাব মন্ডল গুরুতর অসুস্থ হয়ে সয্যাশাহী হয়েছেন। তার সুস্থতা কামনায় এবং জেলা সংবদাপত্র হকার্স ইউনিয়নের সদস্য মো. মহিদুলের সুস্থতা কামনায় শিরোমনিস্থ খানজাহান আলী থানা প্রেস ক্লাবের কার্যালয়ে গতকাল আছরবাদ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেন, অনিমেষ মন্ডল, মুজিবর মোড়ল, মিয়া বদরুল আলম, জিয়াউল ইসলাম, নাঈম, হাবিবুর রহমান, ইদ্রিস আলী, মনিরুল মোড়ল, কিশোর কুমার দে সহ সকল সদস্য বৃন্দ। সাংবাদিক মোশারফের খালুর সুস্থতা কামনায় বিবৃতি দিয়েছেন প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ আকরাম হোসেন, উপদেষ্টা এস এম মনিরুজ্জামান মুকুল। অনুরুপভাবে বিবৃতি দিয়েছেন খানাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,  ম্যানিজিং কমিটির সভাপতি তৈয়বুর রহমান লিটন, সদস্য ও ওয়ার্ড মেম্বর মো. আরিফ হোসেন, সাবিনা ইয়াসমিনসহ সকল সদস্যবৃন্দ।

জাতীয় এর আরও খবর: