"রূপসী নারী"
কবি:- রফিকুল ইসলামঃ
"সংসার সীমান্তে
বড়ই ক্লান্ত,
যেতে হবে দূরে
হতে হবে শান্ত "!
দেখতে বাংলার রূপ
গিয়ে সমুদ্দুর,
বেড়াতে বেড়াতে
গেলাম অচীনপূর !
সেথা শাড়ী পরা
এক ললনা,
পেলাম গোধূলিতে
সাথে ছলনা !
কাঁচা হলুদের রং
সারা গায়ে,
বললাম-'উঠবা নাকি
আমার নায়ে'..?
মাথা নাড়িয়ে
'না' বলিল,
সমুদ্র স্নানে -
সামনে চলিল ।
এ যেন -
স্বর্গের সূধা,
যতই দেখি -
মিটে না ক্ষুধা !
চাই গো তারে
যাবো না বাড়ি,
মন কাড়িল আমার
"রূপসী নারী" !!!
