রূপসা উপজেলার আইজগাতী ইউনিয়ন আগামীকাল থেকে লকডাউন ঘোষণা ।
খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ
আগামীকাল থেকে আইচগাতী ইউনিয়ন লকডাউন ঘোষণা করা হয়েছে। এলক্ষ্যে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা ও উপজেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আজ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার উপস্তিতিতে আইচগাতী ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, আইসি, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং এর সভাপতি, সদস্যবৃন্দ, ও স্থানীয় সুধীমহলদের সাথে আলোচনাক্রমে নিম্নবর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়ঃ
২৫/০৬/২০ তারিখ থেকে সবধরনের যান (বাস,থ্রি হুইলার, ভ্যান ও রিক্সা ইত্যাদি) চলাচল বন্ধ থাকবে। খেয়া পারাপার সম্পূর্ণ বন্ধ থাকবে।
জরুরী প্রয়োজনে ফেরি চলাচল চালু থাকবে।
সিংহেরচর লকডাউন ঘোষণার আওতা বহির্ভূত থাকবে তবে আইচগাতীর অন্যান্য সকল ওয়ার্ডের সাথে নৌ চলাচল বন্ধ থাকবে।
সকল বাজার বন্ধ থাকবে। প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন একাধিক সব্জি, মাছ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ভ্যান/অটো চলাচল করবে। সকলকে তাদের প্রয়োজনীয় জিনিস সেখান থেকে কেনার জন্য অনুরোধ করা হলো।
তবে ওষুধ, পোল্ট্রি, কৃষিজ সার বীজের দোকান খোলা থাকবে।
যদি কারো ওষুধ, পোল্ট্রি, কৃষিজ সার বীজ, গ্যাস, এম্বুলেন্স বা অন্য কোনো গুরুত্বপূর্ণ জিনিসের প্রয়োজন হয় তাহলে প্রতিটি ওয়ার্ডে মেম্বারের নেতৃত্বে গঠিত স্বেচ্ছাসেবক কমিটিকে অবহিত করলে তারা আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে।
অত্র ইউনিয়নের বা বাইরের কাউকে প্রবেশ ও বাহিরে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
বাস শ্রীফলতলা ইউনিয়নে জোয়ারে এবং নড়াইল সীমান্তে থামবে।
সকলে নিজ নিজ গৃহে ইবাদাত/প্রার্থনা সম্পন্ন করবেন।
এই রেড জোন এলাকার সকল সরকারি/বেসরকারি /স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সাধারণ ছুটির আওতাভূক্ত থাকবে।
এটি একটি সরকারি সিদ্ধান্ত। আইন অমান্যকারীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।
বিষয়টি অতীব জরুরি। সবাইকে প্রশাসন, পুলিশ, স্থানীয় সরকার, স্বেচ্ছাসেবক কমিটিকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।
বিস্তারিত জানার জন্য ইউপি চেয়ারম্যান / মেম্বার/আইসিকে কল করুন।
উপজেলা নির্বাহী অফিসার
রূপসা, খুলনা।
