কলারোয়ায় মুসলিম এইড এর জরুরী খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন।

 প্রকাশ: ২৬ জুন ২০২০, ০১:১৪ পূর্বাহ্ন   |   জাতীয়


মোঃ আলামিন হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধি: 


মুসলিম এইড বাংলাদেশ ক্ষুদ্র ঋণ কর্মসূচীর কলারোয়া শাখার উদ্যোগে দুঃস্থ ও অসহায় পরিবারের জন্য কোভিড-১৯ এর আওতায় ৭৬১জন পরিবারের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও ১১৬জন পরিবারের মধ্যে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করেন। উক্ত বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-পৌরসভার ইঞ্জিনিয়ার ওজিহুর রহমান, কলারোয়া পৌর প্রেস ক্লাবের সভাপতি জুলফিকার আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-রিজিওনাল একাউন্টেন্ট এন্ড এমআইএস অফিসার মো: অহিদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন- ব্রাঞ্চ ম্যানেজার রবিউল ইসলাম। অনুষ্ঠানে কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল মুসলিম এইড এর মানবতার কল্যাণে নিয়োজিত কার্যক্রমের ভুয়শি প্রশংসা করেন। তিনি কলারোয়া একটি দরিদ্র উপজেলা,মুসলিম এইড এর মানবিক কার্যক্রম বৃদ্ধি করার জন্য অনুরোধ করেন। কলারোয়া পৌর এলাকায় মুসলিম এইড এর যে কোন কর্মসূচী বাস্তবায়নে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন তিনি।

জাতীয় এর আরও খবর: