হাটিকুমরুল হাইওয়ে থানার ওসির দেহে করোনা শনাক্ত।
সিরাজগন্জ জেলা প্রতিনিধি :
সিরাজগন্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি সহ নতুন করে ৬ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। |উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আলামিন হোসেন জানান, গত ১৪ ও ১৫ই জুন নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় |
আজ বৃহ:বার (২৫ জুন ) নমুনা পরীক্ষার রিপোর্টে উল্লাপাড়া উপজেলায় ২১ জন নমুনা পরীক্ষার ভিতরে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরুন্নবী প্রধান সহ ৬ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়।
