সিলেট নগরীতে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত ব্যবসায়ী।
এম আব্দুল করিম সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেট নগরীতে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার লংপুর গ্রামের বাসিন্ধা কাচামাল ব্যবসায়ী নাসির উদ্দিন। দূর্বৃত্তরা তার নগদ টাকা ছিনতাই করে এবং তাকে উপুর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গত বৃহস্পতিবার রাত ৮ টার দিকে সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার ইবনে সিনা হাসপাতালের সামনে ঘটে এ ঘটনা।
জানা যায় যে, সিলেটের গোয়াইনঘাট উপজেলার লংপুর গ্রামের বাসিন্ধা আব্দুস সালামের ছেলে নাসির উদ্দিন দীর্ঘদিন যাবত সিলেট নগরীতে কাচামালের ব্যবসা করে আসছেন। গত বৃহস্পতিবার রাত আনুঃ ৮ ঘটিকার সময় তিনি ইবনে সিনা হাসপাতালের সামনে আসামাত্র হঠাৎ একদল দুর্বৃত্ত তার উপর উপুর্যুপরি হামলা চালায়, তাকে ছুরিকাঘাত করে এবং টাকা ছিনতাই করে নিয়ে যায়। দূর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে রক্তাত্ব অবস্তায় মাটিতে পড়ে থাকেন নাসির উদ্দিন। এদিকে দুর্বৃত্তরা তার সাথে থাকা সবকিছু নিয়ে পালিয়ে যায়।
পরে পথচারীরা তাকে গুরুতর আহত ও রক্তাত্ব অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। আহত নাসির উদ্দিন এর পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটতে পারে। এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোতোয়ালী মডেল থানা পুলিশ এই ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং ঘটনার আসল রহস্য উদঘাটনের চেষ্টা করছেন।
