ঐতিহাসিক রাজবাড়ি মাঠে কৃষকের বাজার শুভ উদ্বোধন করেনঃএস এম তরিকুল ইসলাম জেলা প্রশাসক, গাজীপুর।

 প্রকাশ: ২৬ জুন ২০২০, ০৪:৩৭ অপরাহ্ন   |   জাতীয়


মোঃ শফিকুল ইসলাম গাজীপুর জেলা  রিপোর্টারঃ

গাজীপুর ঐতিহাসিক রাজবাড়ী মাঠে গ্রাম-গঞ্জ থেকে আগত  কৃষক তার উৎপাদিত ফসল সরাসরি বাজারজাতকরণের মাধ্যমে প্রকৃত বাজার মূল্যে ফসল বিক্রয় করে তার পরিশ্রমের যথাযথ মূল্যায়ন ও ভোক্তা অধিকার নিশ্চিতের লক্ষ্যে গাজীপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব এস. এম. তরিকুল ইসলাম  আজ ২৬ জুন ২০২০ খ্রি. তারিখ সকাল ৮ঃ০০ ঘটিকায় রাজবাড়ী মাঠের উত্তর-পশ্চিম কোণে 'কৃষকের বাজার' এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি কৃষকের আনা ফসল পরিদর্শন করেন এবং এ ধারা অব্যাহত রাখতে গ্রাম গঞ্জের খেটেখাওয়া কৃষকদের  উৎসাহ প্রদান করেন। এই সফল উদ্যোগ বাস্তবায়নে কৃষি বিপণন অধিদপ্তর, গাজীপুর আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান।

জাতীয় এর আরও খবর: