শৈলকুপায় খালে বাধ দিয়ে মাছ শিকার, নষ্ট হচ্ছে হাজার হাজার একর জমির ফসল।
সম্রাট হোসেন, শৈলকুপা উপজেলা প্রতিনিধিঃ
"বাধতো নয় যেনো কৃষক হত্যার অস্ত্র"। কতিপয় মৎস শিকারির স্বার্থসিদ্ধির জন্যে হাজারো কৃষকের ফসল নষ্ট। ঝিনাইদহ জেলার শৈলকুপার উপজেলার ১৩নং উমেদপুর ইউনিয়নের বারইপাড়া গ্রাম থেকে উৎপত্তি খাল নং D-3 তে অন্তত ১৫ টি বেড়িবাঁধ এর ফলে বেশ কয়েকটি গ্রামের মাঠ প্লাবিত আবার কোথাও পানির সংকট এর সৃষ্টি হয়েছে। এর ফলশ্রুতিতে ক্ষতিগ্রস্ত গ্রাম গুলো হল বারইপাড়া,কদমতলা,বৃষ্ণপুর, ব্রাহিমপুর, লক্ষনদিয়া, কৃষ্ণপুর, বাহাদুরপুর, পার্বতীপুর, ষষ্টীপুর, লক্ষীপুর। আমি সরজমিনে গিয়ে দেখতে পায় কিছু মৎস্য শিকারী বেড়িবাঁধ এর মাধ্যমে মাছ শিকার করার উদ্দেশ্যে এ বাধ গুলো দিয়েছে। এতে এ এলাকার অধিকাংশ আবাদি ফসল পাট, তিল,ধান নষ্ট হয়ে গেছে। এখন এলাকার কৃষকের আমন ধানের মৌসুম সামনে রেখে কোথাও জলাবদ্ধতা আবার পানিশূন্যতার স্বীকার হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে ব্রাহিমপুর গ্রামের কৃষক মোঃ আদর হোসেন (৪০) বলেন, এ পরিস্থিতি এলাকার মানুষের অসচেতনতার ফল। তা না হলে কয়-একজন মাছ শিকারীর জন্য প্রায় ২৫০০০, থেকে ২৭০০০, হাজার কৃষকের ফসলের এ অবস্থা হত না। আমরা অতি দ্রুত এর থেকে পরিত্রাণ পেতে চাই।অনান্য গ্রামের কৃষকদের দাবি, আমরা এ বাধ ভেঙ্গে দিয়ে আসলেও রাতারাতি তা আবার গড়ে ওঠে,এ নিয়ে সামাজিক, দলীয় কোন্দলের ও সৃষ্টি হয় ।তাই ক্ষতিগ্রস্থ গ্রামের কৃষকেরা এ ব্যপারে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।
