সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল কে মন্ত্রী হিসেবে দেখতে চাই মহেশপুর ও কোটচাঁদপুরবাসী।

 প্রকাশ: ২৬ জুন ২০২০, ১১:২২ অপরাহ্ন   |   জাতীয়


মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ


ঝিনাইদহ-৩আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা 

আলহাজ্ব এ্যাডঃশফিকুল আজম খাঁন চঞ্চল কে মন্ত্রী হিসেবে দেখতে চাই কোটচাঁদপুর -মহেশপুরবাসী। 


বিশ্বব্যাপী আজ আতংকের নাম হচ্ছে করোনা ভাইরাস। মহামারী এই ভাইরাস রোধে লকডাউনে থাকা কৃষক, চায়ের দোকানদার, রিকশা- ভ্যানশ্রমিক ,মোটরশ্রমিক,স্কুল কলেজের শিক্ষক, শিক্ষিকা সহ সকল নিম্ম আয়ের মানুষ কর্মহীন হয়ে কষ্টে জীবন-যাপন করছে। মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা দেশনেত্রী,  শেখ হাসিনার নির্দেশে ঝিনাইদহ- ৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চল নিম্ম আয়ের মানুষের কষ্টের কথা ভেবে ধারাবাহিক ভাবে কোটচাঁদপুর – মহেশপুরের বিভিন্ন এলাকায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

যিনি এই মহামারী করোনা ভাইরাসের  অপর নাম মৃত্যু, এই মৃত্যুকে ভয় না করে সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে সবসময় নিরলসভাবে খাদ্য সামগ্রী ও সচেতন মূলক নির্দেশনা এবং মানুষের পাশে থেকে প্রত্যেক এলাকায় যেয়ে  কাজ করে যাচ্ছেন। যেখানে সারা বাংলাদেশে দেখা যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ছাড়া কোন মন্ত্রী মানুষের পাশে কাজ করছেনা । 

কিন্তু এদিকে দেখা যাচ্ছে ঝিনাইদহ ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এড্যাঃ  শফিকুল আজম খান চঞ্চল এর এলাকা কোটচাঁদপুর-মহেশপুরে থেমে নেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মূলক কোন কাজ।

সেবাই যার ধর্ম, যার ভিতরে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও স্বপ্ন বিরাজমান এবং দুই বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য,  তাকে কোটচাঁদপুর ও মহেশপুর এলাকাবাসী মন্ত্রী হিসাবে দেখতে চাই।  


পরিশেষে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে কোটচাঁদপুর -মহেশপুরবাসীর একটাই দাবি, 

ঝিনাইদাহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল কে মন্ত্রীত্ব আসনে বসানো হোক।

জাতীয় এর আরও খবর: