করোনায় যমজ সন্তানসহ অন্তঃসত্ত্বার মৃত্যু ।
খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ
খুলনার করোনা হাসপাতালে রুমিছা বেগম (৩২) নামে এক অন্তঃসত্ত্বার মৃত্যু হয়েছে। পেটের ভেতর লালন পালন করছিলেন ৩২ সপ্তাহের দুই যমজ সন্তানদের।
শুক্রবার (২৬ জুন) দুপুর ২টার দিকে খুলনা নগরীর নূরনগরস্থ করোনা ডেডিকেটেড হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রুমিছা বেগমকে করোনা হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের বাসিন্দা।
