লক্ষ্মীপুরের রায়পুরে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু নিহত।

 প্রকাশ: ২৬ জুন ২০২০, ১১:৩৬ অপরাহ্ন   |   জাতীয়


লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃশরিফ হোসেনঃ


লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দরগঞ্জে আজ (২৬ জুন)  শুক্রবার সকালে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।


নিহতরা হচ্ছেন চট্টগ্রাম আন্দরকিল্লাহ্ শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল (সাঃ) আল্লামা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহির জাবেরী আল মাদানীর নাতি ও নাতনি। যথাক্রমে- মুফতি সাইয়্যেদ তাহের ইজ্জুদীন জাবেরীর মেয়ে আরিয়া (৬) এবং ছাইয়্যেদ ফয়সাল জাবেরীর ছেলে ফাইয়াজ হোসেন(৭)।


পুলিশ ও নিহত দুই শিশুর পরিবার সূত্রে জানা যায়, সকালে ঘর থেকে দুই শিশু বের হয়ে আর ফিরেনি। তাদের খোঁজ না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখোঁজির এক পর্যায়ে বাড়ির পুকুরে দুই শিশু ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষনা করেন।

জাতীয় এর আরও খবর: