অগ্নিদগ্ধ আব্দুর রহমানে সুচিকিৎসার জন্য নগদ অর্থ দিল 'আমরা সেবক একতা সংঘ।

 প্রকাশ: ২৭ জুন ২০২০, ০১:১৪ পূর্বাহ্ন   |   জাতীয়


 মোঃ আলামিন হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ


উপজেলার কেঁড়াগাছী ইউনিয়নের বাকসা গ্রামের দিনমজুর জামাল গাজীর ৩বছরের শিশুসন্তান অগ্নিদগ্ধ হয় তার উন্নত চিকিৎসার জন্য নগদ অর্থ দিলেন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন  'আমরা সেবক একতা সংঘ'।


শুক্রবার বিকেলে বালিয়াডাঙ্গা বাজাস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে অগ্নিদগ্ধ আব্দুর রহমানের বাবা জামাল গাজীর হাতে নগদ(৫০০০) পাঁচ হাজার টাকা তুলে দেন সংগঠনের পরিচারনা পর্যদের নেতৃবৃন্দ।  


উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি প্রভাষক শেখ  আলকামুন, সাধারণ সম্পাদক এস এম শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান (বাবু) ও শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হোসেন আলী,

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক দামুড়হুদা শাখার  কর্মকর্তা তাহমিদুর রহমান (মন্টু), লাঙ্গলঝাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাওহীদুর রহমানসহ প্রমূখ।

জাতীয় এর আরও খবর: