যশোরের শার্শা সীমান্তে ইয়াবা ট্যাবলেটসহ আটক ১।

 প্রকাশ: ২৭ জুন ২০২০, ১১:৩৪ পূর্বাহ্ন   |   জাতীয়


 মনা বেনাপোল (যশোর)প্রতিনিধিঃ

যশোরের শার্শা অগ্রভূলাট সীমান্তে বিজিবির অভিযানে ১৩’শ ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আবু সাঈদ নামে এক মাদক বহনকারী আটক।

আটক মাদক বহনকারী আবু সাঈদ অগ্রভূলাট গ্রামের আবুল কালাম এর ছেলে।


গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) বিকাল ৫টার সময় খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ অগ্রভূলাট বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অগ্রভূলাট বাঁশ বাগানের মধ্যে অভিযান চালিয়ে ১৩’শ ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক বহনকারীকে আটক করা হয়।


অগ্রভূলাট ক্যাম্প কমান্ডার জানান, আটককৃত আসামিকে ইয়াবা ট্যাবলেটসহ শার্শা থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জাতীয় এর আরও খবর: