ঝিনাইদহ কালীগঞ্জে ট্রাক চাপায় রিমা নামের (৮) বছরের শিশু নিহত।

 প্রকাশ: ২৭ জুন ২০২০, ০৪:১৯ অপরাহ্ন   |   জাতীয়


খোন্দকার আব্দুল্লাহ বাশার, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ 


ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় রিমা খাতুন (৮) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের বলিদাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমা খাতুন বলিদাপাড়া গ্রামের লিটন হোসেনের মেয়ে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল ৯টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের পাশেই দাঁড়িয়েছিল রিমা। দ্রুতগতিতে আসা যশোরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রিমাকে চাপা দিয়ে রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় রিমা।


কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সড়ক দুর্ঘটনায় নিহত শিশু রিমার মৃতদেহ উদ্ধার করে। কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

জাতীয় এর আরও খবর: