ঝিনাইদহে র্যাবের হাতে (৪০০) পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
খোন্দকার আব্দুল্লাহ বাশার, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ তেতুলতলা বাজর থেকে ৪০০ পিস ইয়াবাসহ রুহুল কুদ্দুস নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-৬। ঝিনাইদহ র্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমান এর নেতৃত্বে তাকে গ্রেফতার করে২৭ জুন শনিবার সকালে
গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কের তেতুলতলা বাজারে অভিযান চালায়। সেসময় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ রুহুল কুদ্দুস নামে একজনকে গ্রেফতার করা হয়। সে সাতক্ষীরা কলারোয়ার চান্দুরিয়া গ্রামের শাহজাহান সরদারের ছেলে। তার কাছ থেকে ০৩ টি মোবাইল সেট, ০৭টি সীম কার্ড এবং ০১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে র্যাব জানিয়েছে।
