করোনা আক্রান্ত পরিবারের সাহায্যে খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবকলীগ ।
খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ
খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবকলীগ করোনাভাইরাসে আক্রান্ত পরিবারের সাহায্যে এগিয়ে এলেন।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় যোগিপোল ৪নং ওয়ার্ডে করোনাভাইরাসে আক্রান্ত মনোয়ারা বেগমের পরিবারকে চাল, ডাল, আটা, লবন, তৈল, আলু, লেবু, পিয়াজ, রসুন, সাবান, মাস্কসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং স্বাস্থ্য উপকরণ বিতরণের মধ্যে দিয়ে এ কার্যাক্রমের উদ্বোধন করেন খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক গাজী মোফাজ্জেল হোসেন ও যুগ্ন আহবায়ক ইসমাইল হোসেন ইমন। পর্যায়ক্রমে থানা এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত অসহায় দরিদ্র পরিবার গুলোকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসেন, হিরোক সরদার, শেখ আবুল কালাম আজাদ, শেখ আফজাল, শাহনাজ পারভীন, মো. আশরাফ আলী, গাজী রিপন, গাজী আশরাফ, মো. সাজু আহম্মেদ, বেগ ফরিদ, মো. জামাল, গজী সবুজ, গজী সুজা, মো. বাপ্পিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উদ্বোধন অনুষ্ঠানে নেতৃবৃন্দ করোনাভাইরাস সংক্রামণ নিয়ন্ত্রণে আনতে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধির নির্দেশনা মেনে চলার আহবান জানিয়ে বলেন যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে স্বাস্থ্যবিধির নির্দেশনা মেনে তাদের সার্বিক সহযোগিতায় সকলকে এগিয়ে আসাতে হবে।
