ঝিনাইদহের সড়কে চাঁদাবাজির সময় দু"জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 প্রকাশ: ২৮ জুন ২০২০, ০২:০৪ অপরাহ্ন   |   জাতীয়


খোন্দকার আব্দুল্লাহ বাশার, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ


২৭শে জুন শনিবার ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম গোপন সূত্রে জানতে পারেন ডাকবাংলা বাজার এলাকায় সড়কে ট্রাক থামিয়ে চাঁদাবাজি করা হচ্ছে । খবর পেয়ে তিনি একদল পুলিশকে অভিযানে পাঠান। 


পুলিশ অভিযান চালিয়ে ডাকবাংলা ত্রিমোহনী বাগাট মিষ্টান্ন ভান্ডারের সামনে থেকে এসআই (নিরস্ত্র) মোঃ মোকলেচুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ট্রাকে চাঁদাবাজি করার সময় দুই চাঁদাবাজকে হাতে নাতে গ্রেফতার করেন।


গ্রেফতারকৃতরা হলো-বাদপুকুরিয়া গ্রামের মনু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪০) ও বাটিকাডাঙ্গা গ্রামের চান্দু মিয়ার ছেলে তারা মিয়া (৪৫),। তাদের বিরুদ্ধে ট্রাক ড্রাইভার রাতেই থানায় হাজির হয়ে মামলা দায়ের করেন ।


এর আগে সড়কে ট্রাকে চাঁদাবাজির অভিযোগে মহেশপুর থেকে 04 চাঁদাবাজকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ । সড়কে চাঁদাবাজি বন্ধে পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম এর কঠোর ভুমিকাকে অভিনন্দন জানিয়েছেন সর্বস্তরের মানুষ ।

জাতীয় এর আরও খবর: