ঐতিহ্যবাহী কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অনলাইন স্কুলের যাত্রা শুরু।

 প্রকাশ: ২৮ জুন ২০২০, ০৫:০৬ অপরাহ্ন   |   জাতীয়


মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ


ঝিনাইদহ জেলার ঐতিহ্যবাহী কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থায় অনলাইন স্কুলের যাত্রা শুরু হলো।

গত ২০/০৬/২০২০ খ্রিঃ থেকে যাত্রা শুরু হলো কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অনলাইন স্কুলের। Kotchandpur Secondary Girls’ School Online Platform নামকৃত এই অনলাইন স্কুলের প্রথম ক্লাস নিয়ে উদ্বোধন ও যাত্রা শুরু করান উক্ত বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মোঃ ইসাহক আলী। এ কাজে সার্বিক দেখভাল ও ব্যবস্থাপনায় আছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব এস,এম হুমায়ুন কবির।

জাতীয় এর আরও খবর: