দু’শতাধিক মোটর সাইকেল চোর, পিয়াস,ও বাবু আটক।

 প্রকাশ: ২৮ জুন ২০২০, ১০:৪২ অপরাহ্ন   |   জাতীয়


টাংগাইল জেলার ধনবাড়ি থানায় দুই চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ,গ্রেফতারকৃতরা হলেন পিয়াস(২৭)বছর পিতা মহির উদ্দিন গ্রাম কাশিরা, থানা- আক্কেলপুর,জেলা জয়পুরহাট, বাবু ওরফে সনি বাবু (৩০) পিতা জয়নাল গ্রাম কালামাঝি, মধুপুর, টাংগাইল, টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানার ওসি (তদন্ত) সৈকত হাসান বলেন, ধনবাড়ী বাজার এলাকা থেকে  গোপন সংবাদের ভিত্তিতে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য পিয়াস, ও বাবু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি,তিনি আরো জানান তারা অস্ত্র, ডাকাতি, চুরি, মাদক সহ মোট দশটি মামলার আসামী, তাদের দেয়া তথ্যমতে বিভিন্ন এলাকা থেকে প্রায় দুইশত মোটর সাইকেল চুরি করেছে। 


ওসি আরো বলেন, আটককৃত দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হবে ।

জাতীয় এর আরও খবর: