৪৬ হাজার প্রাম পুলিশকে ৪র্থ শ্রেণীর কর্মচারির মর্যাদা দেয়ার পরিকল্পনা করা হচ্ছে_আইসিটি প্রতিমন্ত্রী পলক।
জাহিদ হাসানঃ
দেশের ৪৬ হাজার গ্রাম পুলিশকে চতুর্থ শ্রেণীর কর্মচারির মর্যাদা দেয়ার পরিকল্পনা করা হচ্ছে।বিষয়টি নিয়ে অর্থমন্ত্রীর সাথে আলোচনা করা হবে জানিয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গ্রামের আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশদের সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।রোববার দুপুরে নাটোরের সিংড়া উপজেলা কোর্ট মাঠে সেখানকার ১০২ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ কালে এ আহবান জানান।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরে প্রতিমন্ত্রী দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
